মুজাহিদের সঙ্গে দেখা করেছেন স্বজনেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বজনেরা তাঁর সঙ্গে দেখা করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন।
রাত সোয়া ১২টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন মুজাহিদের স্বজনেরা। এর আগে রাত ১০টা ২০ মিনিটের দিকে কারাফটকে পৌঁছান তাঁরা। এর কিছুক্ষণের মধ্যেই কারাগারে ঢোকেন। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুরসহ অন্তত ১১ জন স্বজন তাঁর (মুজাহিদ) সঙ্গে দেখা করেন।
এর আগে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর জানান, তাঁর (মুজাহিদ) সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের ডেকেছেন।