মুজিব বর্ষে 'আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়' প্রতিযোগিতায় লেখা আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপিত হবে ২০২০ সালে। জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হবে। তেমনই একটি আয়োজন ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’ শীর্ষক প্রকাশনা ও প্রতিযোগিতা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে বর্তমান প্রজন্মের ভাবনা, জাতির পিতার জীবনাদর্শ থেকে দেশপ্রেম ও দেশ গড়ার প্রেরণায় তাঁরা কীভাবে উদ্বুদ্ধ হচ্ছেন, জাতির পিতার উন্নয়ন দর্শন, প্রেরণাময়ী ভাষণ ও ভাবনা তাদের মধ্য কীভাবে কাজ করে—তাই অন্বেষণ করা হবে এ প্রতিযোগিতার মাধ্যমে। সৃজনশীল সমাজ উন্নয়ন সংস্থা ‘স্বপ্নশীলন’–এর উদ্যোগে এ আয়োজন সহযোগী বাঙালি প্রকাশন, ঢাকা এফএম ৯০.৪, ক্যারিয়ার কেয়ার.কম।

সারা বিশ্বে অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সর্বোচ্চ ৫০০ শব্দে বাংলায় কম্পোজ করা লেখা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে। লেখা পাঠাতে হবে [email protected] ঠিকানায়। সেরা ১০টি লেখার জন্য বিশেষ পুরস্কারসহ মোট ১০০ জন লেখককে আনুষ্ঠানিকভাবে ঢাকায় সম্মাননা জানানো হবে। এ ছাড়া নির্বাচিত লেখা নিয়ে ‘বাঙালি’ প্রকাশনার পক্ষ থেকে ‘আমার বঙ্গবন্ধু’ সংকলন প্রকাশিত হবে।