মুজিব ব্যর্থ রাজনীতিক, জিয়া সফল: তারেক রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমান
তারেক রহমান

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করেছেন৷ তিনি দািব করেন, ‘শেখ মুজিব রাজনীতিক হিসেবে ব্যর্থ ছিলেন এবং জিয়া ছিলেন একজন সফল রাজনীতিক৷’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইলফোর্ডে এক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান এ দাবি করেন৷
তারেক রহমান বলেন, শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন, জনগণের নিরাপত্তাবিধানের কথা বলে গুম-খুন, বিরোধী দল দমনের জন্য রক্ষীবাহিনী গঠন এবং অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে দুর্ভিক্ষ তৈরি করেছিলেন৷ তিনি বলেন, শেখ মুজিব ৩০ বছর রাজনীতি করার পরও রাজনীতিক হিসেবে ছিলেন ব্যর্থ। অন্যদিকে জিয়া সেনাবাহিনী থেকে রাজনীতিতে এসে মাত্র পাঁচ বছর রাজনীতি করে সফল রাজনীতিক ছিলেন৷ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে দৃঢ় বনিয়াদের ওপর দাঁড় করিয়েছিলেন।
লন্ডনপ্রবাসী বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ যা করছে তা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য৷ আর সে কারণেই ওরা আওয়ামী লীগ, ওরা মানুষ নয়৷ ওরা যদি মানুষ হতো, তাহলে যে দল তাঁকে এত কিছু দিল, শেখ মুজিব সেই দলকে মাত্র ১১ মিনিটে হত্যা করতে পারতেন না।
তারেক রহমান বলেন, শেখ হাসিনা বাবার পথ অনুসরণ করে র্যাবকে রক্ষীবাহিনীতে রূপান্তরিত করে দেশকে আতঙ্কের জনপদ তৈরি করেছেন৷ তিনি বলেন, বিএনপি সন্ত্রাস দমনের জন্য এলিট ফোর্স হিসেবে র্যাব গঠনের পর দেশে শািন্ত ফিরে আসায় মানুষ তাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু বর্তমান সরকার র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে একটি ভাড়াটে বাহিনীতে পরিণত করেছে। সে কারণে এই বাহিনী বিলুপ্ত করা ছাড়া কোনো বিকল্প নেই।
তারেক রহমানের আগে বেশ কয়েকজন নেতা-কর্মী বক্তৃতা করেন৷ তাঁরা তারেককে দেশে ফিের দলের নেতৃত্বের হাল ধরার আহ্বান জানান। তবে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তারেক। তিনি বলেছেন, ‘আমরা সবাই স্বাভাবিক অবস্থায় দেশে ফিরতে চাই, দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’
তারেক রহমান বলেন, সাবেক এক স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে ঘোষণা দিয়ে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই তদন্ত তত্ত্বাবধান করছেন। কিন্তু গত দুই বছরেও তার সুরাহা হয়নি।