মুজিবনগর দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশাল আমবাগানে (তৎকালীন বৈদ্যনাথতলা) ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকারের শপথ, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত হয়েছিল। দিবসটি উপলক্ষে আজ মুজিবনগরে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা সমবেত হবেন। মুজিবনগর সঞ্চৃতিসৌধের পাশেই নির্মিত শেখ হাসিনা মঞ্চে হবে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে বেলা ১১টায় মুজিবনগর সঞ্চৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি কর্তৃক গার্ড অব অর্নার প্রদান অনুষ্ঠিত হবে। বিকেলে সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মেলার উদ্বোধন ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।