মুজিবনগর দিবস উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ, পুলিশ সুপার হারুন অর রশীদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, সাংস্কৃতিক কর্মী আবদুল মতিন, শিক্ষক আবদুল বাছিত প্রমুখ।