মুজিবনগর দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিটিআরআই উচ্চবিদ্যালয়ে মুজিবনগর দিবস পালন করা হয়। গতকাল শুক্রবার সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদের সভাপতিত্বে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, হোসনা আফরোজ, সামসিদা হক, মাসুমা মুন্নী, জিয়াউদ্দিন নোমান, হাবিব বাহার চৌধুরী প্রমুখ। বক্তারা মুজিবনগর দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভার আগে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি|