মুজিবনগর দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এ কিউ এম ওয়াহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক জালাল হোসেন, জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক আবদুল খালেক প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|