মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু পরিষদের দুই পক্ষের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু পরিষদের এক পক্ষ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এদিকে বেলা ১১টার দিকে কলা অনুষদ ভবনে বঙ্গবন্ধু পরিষদের অন্য পক্ষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমানের সঞ্চালনায় ও আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা করে।