প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বাংলাদেশের এক নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁর নাম শরিফুল ইসলাম (৪৫)। বাড়ি মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঝের পাড়ায়। গতকাল মুজিবনগরের ১০৬ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী চার-পাঁচজন গ্রামবাসী জানান, সকাল নয়টার দিকে সীমান্তের ১০৬ নম্বর পিলারের কাছে নিজ জমিতে সেচ দিচ্ছিলেন শরিফুল। এ সময় বিএসএফের হৃদয়পুর ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে শরিফুলকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে ঢোকা ষষ্ঠী বিশ্বাস নামের ভারতীয় এক ব্যক্তিকে আটক করে মুজিবনগর ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। তবে ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি বিজিবির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।