মুজিবনগরে আজ মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরের বিশাল আমবাগানে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত হবে। 
অনুষ্ঠানে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রমুখ।
পরে বিকেলে মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী মুজিবনগরের ওই আম্রকাননে দেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম ঘোষণা করা হয়।