মুজিবনগরে ডাকাতি, ককটেল বিস্ফোরণ
মেহেরপুরের মুজিবনগরে গত সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে গ্রামবাসী প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত উপজেলার রতনপুর গ্রামের জনৈক আবদুল মান্নান শেখ ও তার ভাই আমিরুল ইসলাম শেখের বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে। পরে টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতির ঘটনা জানতে পেরে গ্রামবাসী প্রতিরোধ করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসী ডাকাতদের ধরতে গেলে ডাকাতেরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।