মুজিবনগরে ডাকাতি স্বর্ণালংকার, অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে স্বর্ণ, রুপা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুজিবনগর থানার ওসি জিয়াউদ্দিন জানান, গতকাল বুধবার ভোরের দিকে একদল ডাকাত যতারপুর গ্রামের সাইফুলের বাড়িতে ঢোকে। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ সামগ্রী লুট করে। পুলিশ তাৎক্ষণিক গ্রামটি ঘিরে ফেলে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মুজিবনগরের ভবানীপুর গ্রামের ইজারুল (৩৫), একই গ্রামের নজরুল ইসলাম (৪১), পিরোজপুরের আবু তালেব (৪৩), সেলিম (৩৯) ও হাফিজুল ইসলাম (৩৬)। পুলিশ তাদের কাছ থেকে পাঁচ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা, নগদ এক লাখ টাকাসহ পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে মুজিবনগর থানায় কয়েকটি ডাকাতি মামলা রয়েছে।