মুজিবনগরে পাঁচ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর ও কোমরপুর গ্রামে এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ওই পাঁচ বাড়ি থেকে টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির শিকার পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে ২৫-৩০ জন সশস্ত্র মুখোশধারী ডাকাত তিন ভাগে বিভক্ত হয়ে উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর ও বল্লভপুর গ্রামের পাঁচটি বাড়িতে প্রবেশ করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।