মুজিবনগরে পাওয়ার টিলার উল্টে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে পাওয়ার টিলার উল্টে সানোয়ার হোসেন (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ার হোসেন তাঁর নিজের পাওয়ার টিলারে করে গ্রামের মাঠ থেকে পাটবোঝাই করে পাশের খালে ফেলছিলেন। একপর্যায়ে গাড়িটি ঘোরানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, দুর্ঘটনার ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।