মুজিবনগরে হরতাল পালিত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মেয়েসহ বিএনপির নেতা খুনের প্রতিবাদে গতকাল রোববার শান্তিপূর্ণভাবে আধা বেলা হরতাল পালিত হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত শনিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম বানারুল ইসলাম (৩৬)। মুজিবনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন (৫০) ও তাঁর মেয়ে হাবিবা খন্দকারকে বৃহস্পতিবার রাতে রতনপুর গ্রামে নিজ বাড়ির পাশে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় শুক্রবার রাতে হেলালের স্ত্রী সন্ধ্যা রানী অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি মুজিবনগর উপজেলায় গতকাল আধা বেলা হরতাল আহ্বান করে।