মুজিবনগরে হয়ে গেল পশুপাখি, ফুলফল ও সবজির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে গতকাল সোমবার শেষ হলো পশুপাখি, ফুলফল ও শাকসবজির মেলা। দুই দিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি জীবজন্তু, ফুলফল ও সবজির প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে। ‘গুড নেবারস’ নামের একটি বেসরকারি সংস্থা এ মেলার আয়োজন করে।আয়োজকেরা জানান, মেলায় দেশি ও সংকর জাতের গাভি, ছাগল, রাজহাঁস, পাতিহাঁস, চিনিহাঁস, মুরগি, নানা প্রজাতির টিয়া, ময়না, কবুতর, বকসহ বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা হয়। এ ছাড়া মেলায় গম, দেশি সরিষা, কলা, মটর, পাট, আখ, সূর্যমুখী ফুল, রজনীগন্ধা, ডালিয়া, সিনড্রেলাসহ নানা জাতের ফুল প্রদর্শিত হয়। মেহেরপুর ও আশপাশের গ্রাম থেকে লোকজন তাদের পোষ্য ও উত্পাদিত এসব পশুপাখি, ফলফুল ও সবজি নিয়ে মেলায় হাজির হয়। মেহেরপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ মেলা পরিদর্শন করেন। পরে ৩০০ চাষিকে পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান উপস্থিত ছিলেন।