মুজিবনগরের বিভিন্ন স্থাপনায় ৩০ আনসার সদস্য নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মেহেরপুর জেলার মুজিবনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ৩০ জন আনসার সদস্যকে নিয়োগ দিয়েছে। গতকাল বুধবার তাঁরা কাজে যোগ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুজিবনগরে ৩০ জন আনসার-ব্যাটালিয়নের সদস্যকে নিয়োগ দিয়েছে। ১৫ ফেব্রুয়ারি আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের পরিচালকের পক্ষে খুলনা সার্কেল অ্যাডজুটেন্ট হাসানুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগ আদেশ দেওয়া হয়। মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল কাদের মিয়া জানান, নতুন ক্যাম্প স্থাপনা না হওয়া পর্যন্ত আনসার সদস্যরা মুজিবনগর কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে থাকবেন। তাঁরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন।