প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের বাবা মুজিবুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ ৫ মার্চ। এ উপলক্ষে রাজধানীর মিরপুরে তাঁর বাসায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এ ছাড়া ৭ মার্চ শনিবার বাদ আসর মিলাদ মাহফিলের পর গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।