মুজিবুর রহমান চট্টগ্রাম মহানগর আদালতের নতুন বিচারক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হিসেবে যোগ দিয়েছেন এস এম মুজিবুর রহমান। এর আগে তিনি পটুয়াখালীর জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম গত ৬ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে যোগ দেওয়ায় আড়াই মাস ধরে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল। প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ গোলাম সারওয়ার ওই সময় ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে জানান, সদ্য নিয়োগ পাওয়া এস এম মুজিবুর রহমান আজ দুপুরে (গতকাল রোববার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন, তবে তিনি বিচারকাজ পরিচালনা করেননি।