মুট কোর্ট সোসাইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমাজ গড়ার কারিগর আইনজীবীরা’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট সোসাইটির (আরইউএমসিএস) যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সোসাইটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। আইন বিভাগের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অধিকর্তা বিশ্বজিৎ চন্দ। অনুষ্ঠানে বক্তারা আইন বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় আলোকপাত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি