মুঠোফোন নম্বর ক্লোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের নম্বর ক্লোন করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। গত রোববার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের খুলশী থানায় তিনি জিডি করেন। এতে বলা হয়, সিআইডির
চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসেনের মুঠোফোন নম্বরও ক্লোন করা হয়েছে। জিডি করার বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।