মুঠোফোন স্বাস্থ্যসেবা 'টনিকে' নিবন্ধনকারী ২০ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মানুষের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা নেওয়ার চাহিদা ব্যাপক। বিগত আট মাস পর্যবেক্ষণ করে এ কথা জানিয়েছে টেলিনর হেলথ। প্রতিষ্ঠানটি বলছে, গত আট মাসে টেলিনরের মুঠোফোন ভিত্তিক স্বাস্থ্য সেবা ‘টনিক’ এ নিবন্ধন করেছেন প্রায় ২০ লাখ মানুষ।
আজ বুধবার দুপুরে গুলশানের একটি হোটেলে টেলিনরের কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান। তাঁরা জানিয়েছেন, গত আট মাসে প্রায় এক লাখ মানুষ মুঠোফোনে স্বাস্থ্য সেবা নিয়েছেন। ১৫ হাজারের বেশি মানুষ স্বাস্থ্য বিমা সুবিধা নিয়েছেন। আর ১৬ হাজার মানুষ হাসপাতালে মূল্য পরিশোধে ছাড় পেয়েছেন।
অনুষ্ঠানে টেলিনর হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।