প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে ঢাকা থেকে মুঠোফোনের মাধ্যমে বগুড়ার কাহালুর বাখরা বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, বগুড়া জেলা জাসদ নেতা ও এমপির প্রতিনিধি আবদুল হাকিম বেগ, শিক্ষা উন্নয়ন প্রকল্পের উপজেলার দায়িত্বে থাকা প্রকৌশলী আবদুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাফিজার রহমান, বর্তমান সভাপতি হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক শাহিনুর আলম, সহকারী প্রধান শিক্ষক বিউটি বেগমসহ স্থানীয় ব্যক্তিরা। শিক্ষা উন্নয়ন প্রকল্পের অধীনে ৫৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।