প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন মঙ্গলবার রাতে ভাষানটেকের একটি বাড়ির চারতলার ছাদে মুঠোফোনে কথা বলার সময় হাঁটছিলেন। এ সময় পা ফসকে পড়ে আলিফ মিয়া (২১) নামে এক যুবক মারা গেছেন। তিনি পেশায় বাসচালক ছিলেন।
ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৩ নম্বর বিআরপি ভাষানটেকে থাকতেন আলিফ। গত মঙ্গলবার রাতে তিনি ওই বাড়ির চতুর্থ তলার ছাদে মুঠোফোনে কথা বলার সময় হাঁটছিলেন। একপর্যায়ে তিনি পা ফসকে নিচে পড়ে গিয়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে ভাষানটেক থানায় অপমৃত্যু মামলা হয়েছে।