মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার শহরের জেলা পরিষদ মার্কেট-সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম আক্তার হোসেন (২০)। তিনি নবীনগর উপজেলার কুড়িগ্রাম গ্রামের বজলু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে মুঠোফোনে কথা বলতে বলতে শহরের রেলক্রসিং (রেলগেট এলাকা) রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আক্তার হোসেন। এ সময় পেছনের দিক থেকে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেসের ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তার দক্ষিণ দিকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।