মুঠোফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সুবিধা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অ্যান্ড্রয়েড মুঠোফোনের ‘অ্যাপ’
চালু করছে। এটি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যাবে।
ঢাকার ই-লজিক্যাল আইটি কোম্পানির তত্ত্বাবধায়নে ‘সিএমপি আ্যাপ’ তৈিরর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ১৫ মের পরে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার।
মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, মুঠোফোন এখন সবার হাতে হাতে। মুঠোফোনের মাধ্যমে পুলিশের বিভিন্ন সেবাকে জনগণের আরও কাছে পৌঁছে
দিতে সিএমপি আনুষ্ঠানিকভাবে চালু করতে যাচ্ছে এ স্মার্টফোন অ্যাপ্লিকেশন।
মো. বাবুল আক্তার জানান, সচেতনতার অভাবে মানুষ পুলিশি সাহায৵ নিতে পারছেন না। আর অনেকে থানায় আসতেও ভয় পান। অ্যাপটির মাধ্যমে নগরের সব থানার ওসি এবং দায়িত্বরত কর্মকর্তাদের নম্বরসহ পাওয়া যাবে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে চট্টগ্রামের যেকোনো স্থান থেকে সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করা যাবে। সেই সঙ্গে গুগল ম্যাপে সেই থানায় যাওয়ার পথও দেখিয়ে দেবে। অ্যান্ড্রয়েড ভার্সনের মুঠোফোনে ডাউনলোড করে এটি ব্যবহার করা যাবে।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা জানান, সিএমপির ফেসবুক পেইজে সহজেই যেকোন পোস্ট বা মেসেজ দেওয়ার জন্য এতে
থাকছে একটি ‘ফেসবুক বাটন’
যা সরাসরি সিএমপির সর্বশেষ তথ্য ও সেবা সম্পর্কে জানতে সাহায৵ করবে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার বাবুল আক্তার জানান, সাধারণ কোনো ঘটনা ঘটলে খবর পেয়ে থানা পুলিশ ছুটে যায়। এখন থেকে জনগণই পুলিশকে খবর দেবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ অনেকটা সহজ হবে। আর থানা পুলিশ সম্পর্কে জনগণের মধ্যে দূরত্বটাও কমে যাবে।
ঢাকার উত্তরায় সর্ব প্রথম অ্যান্ড্রয়েডচালিত অ্যাপ্লিকেশন (আ্যাপ) চালু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।