মুঠোফোনে প্রেম, যৌনপল্লিতে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল সোমবার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে এক পোশাকশ্রমিককে (২৩) উদ্ধার করেছে৷ জোর করে যৌন ব্যবসায় খাটানোর অভিযোগে পুলিশ পারভিন নামের এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করেছে৷
উদ্ধার হওয়া পোশাকশ্রমিক জানান, কয়েক বছর আগে তাঁর গ্রামের বাড়ির এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়৷ স্বামীর অত্যাচার শুরু হলে কিছুদিন পর তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়৷ পরে ঢাকার মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ নেন৷ কাজের সুবাদে মোহাম্মদপুর এলাকার আলাউদ্দিন নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয়৷ কিছুদিন মুঠোফোনে কথা বলার পর প্রেমের সম্পর্ক তৈরি হলে আলাউদ্দিন প্রায় পাঁচ মাস আগে তাঁকে গোয়ালন্দের দৌলতদিয়ার যৌনপল্লিতে এনে পারভিনের কাছে বিক্রি করে দেন৷ এর পর থেকে তাঁকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হচ্ছিল৷
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে উদ্ধার করে বলে জানান ওই পোশাকশ্রমিক৷