মুঠোফোনে ব্যস্ত ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন লিটন মিয়া (৩৫)। কথা বলার সময় ট্রেন আসার শব্দ তাই শুনতে পাননি তিনি। এই অসাবধানতার কারণে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাতে হলো লিটনকে।
গতকাল সোমবার বিকেলে রাজধানী কুড়িল বিশ্বরোড-সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, লিটনের বাড়ি টাঙ্গাইলের দেওলিয়া গ্রামে। কয়েক দিন পরই তাঁর বিদেশ যাওয়ার কথা ছিল। এ জন্য আনুষঙ্গিক কাজ সারতে টাঙ্গাইল থেকে গতকাল ঢাকায় আসেন তিনি। বেলা সাড়ে তিনটার দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এ জন্য ট্রেন কাছে চলে আসার ব্যাপারটি বুঝে উঠতে পারেননি।