মুঠোফোনের জন্য প্রাণ গেল বাবা-ছেলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে শৌচাগারে পড়ে যাওয়া মুঠোফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলে মারা গেছেন। গত রোববার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কুর্শাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, রোববার রাত নয়টার দিকে আবদুল মান্নান (২৬) শৌচাগারে গেলে তাঁর মুঠোফোনটি পড়ে যায়। এ সময় মান্নান মুঠোফোনটি তোলার জন্য শৌচাগারের স্লাব সরিয়ে নিচে নামেন। কিন্তু বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিৎকারে বাবা ইদ্রিস আলী (৫৭) দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করতে শৌচাগারে নামেন। ইদ্রিস আলীও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। বাবা-ছেলে দুজনেরই মৃত্যু হয়।