মুঠোফোনের দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় মুঠোফোনের একটি দোকানে গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। চোরেরা দোকানের দরজার তালা কেটে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। উপজেলার দেলুয়াবাড়ি বাজারের জননী টেলিকমে এ ঘটনা ঘটে। দোকানমালিক রহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকালে তিনি দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান। চোরেরা দোকান থেকে ৫৩টি মুঠোফোন, কিছু সিম ও মেমোরিকার্ড নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে রহিদুল থানায় একটি মামলা করেছেন।