মুঠোফোন-অনলাইনে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন করা যাবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মুঠোফোনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। আবেদন ফি ৫০০ টাকা। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : www.cou.ac.bd থেকে জানা যাবে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.kuet.ac.bd, নোটিশ বোর্ড ও রেজিস্ট্রার অফিসে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।