মুঠোফোন ও ইসির ওয়েবসাইটে জানা যাবে ভোটকেন্দ্রের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার আগে মুঠোফোনের খুদে বার্তা (এসএমএস) ও নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিজেদের ভোটকেন্দ্রের নাম ও তথ্য জানতে পারবেন। গতকাল সোমবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রের নাম ও তথ্য জানার জন্য প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) খুলে ‘ভোটকেন্দ্রের তথ্য’ লিংকে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে যে নির্দেশনা দেখা যাবে, তা অনুসরণ করলে ভোটকেন্দ্রের নাম ও তথ্য পাওয়া যাবে। মুঠোফোনের ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে প্রথমে ইংরেজিতে id অক্ষর দুটি লিখতে হবে। এরপর স্পেস দিয়ে চার সংখ্যায় নিজের জন্ম-সাল লিখতে হবে। আরেকটি স্পেস দিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের ১৩ সংখ্যার পিন নম্বর লিখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, id ০০০০ ০০০০০০০০০০০০০। জাতীয় পরিচয়পত্রের পিন নম্বর ১৭ সংখ্যার হলে জন্ম-সাল লিখতে হবে না। এরপর বার্তাটি ২২৩৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি বার্তায় ভোটার তাঁর ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। এসএমএসের জন্য চার্জ প্রযোজ্য হবে।এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পেতে অসুবিধা হলে সাহায্যের জন্য ০১৭৩০-০২০৭২৩ অথবা ০১৭৩০-০২০৭২৮ নম্বরে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করা যাবে।