মুঠোফোন ও সিগারেট থেকে পয়সা বাঁচিয়ে পত্রিকা কেনার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন ও সিগারেট থেকে পয়সা বাঁচিয়ে শিক্ষকদের সংবাদপত্র পড়ার পরামর্শ দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদ হাসান।গত সোমবার মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় তিনি এ পরামর্শ দেন।জেলা প্রশাসক বলেন, ‘নজরুল ইসলাম খান এক সময় শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি ছিলেন। এখন তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব। কয়েক দিন আগে তিনি হবিগঞ্জ এসেছিলেন। এ খবরটা কারা কারা জানেন?’ জবাবে সভায় উপস্থিত একজন শিক্ষক জানান, নজরুল ইসলাম খান আসবেন বিষয়টি তিনি জানতেন। কিন্তু এসেছেন কি না, নিশ্চিত নন।এ কথা শুনে জেলা প্রশাসক বলেন, ‘এতে বোঝা যায়, আপনারা পত্রিকা পড়েননি। মোবাইল ফোনে কম কথা বলে ও সিগারেট কম খেয়ে একটা পত্রিকা কেনেন। পত্রিকা পড়লে জ্ঞানের পরিধি বাড়ে।’ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, ইউএনও শারমিন জাহান, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।