মুঠোফোন চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মুঠোফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেনে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে তাঁর ছেলেকে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজা মিয়া (৪৫)। তাঁর ছেলে জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজা মিয়ার পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, ফতুল্লার নন্দলালপুরের জামানের সঙ্গে রিপনের বিরোধ ছিল। গতকাল সকাল সাতটার দিকে মুঠোফোনের সেট চুরির অভিযোগ এনে রিপনের নেতৃত্বে কয়েকজন জামান ও তাঁর বাবা রাজা মিয়াকে বাড়ি থেকে ডেকে আনে। পরে তাঁদের একটি ঘরে আটকে রেখে বেধড়ক পিটিয়ে চলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজার মৃত্যু হয়।