মুঠোফোন ঠিক করতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি মেয়ে (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে মেয়েটি মুঠোফোনসেট ঠিক করার জন্য ধামেরহাট বাজারে যান। বিদ্যুৎ না থাকায় ফোনসেটটি ঠিক করতে সন্ধ্যা লেগে যায়। এ সময় মেয়েটি বাজারের পাশে তার এক বোনের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। পথে পূর্বপরিচিত মফিজুল (২৪) নামের এক ব্যক্তি তাকে ফুঁসলিয়ে জমসের ফকিরের বাড়িতে নিয়ে যান। মফিদুল সেখানে আনোয়ার (২৫), আশরাফুল (২২) ও মাসুদকে (২৪) ডেকে আনেন। তাকে ধর্ষণ করার পর মাসুদ মেয়েটিকে নিয়ে শনিবার একটি বাড়িতে তালাবদ্ধ করে রাখেন। এদিকে মেয়ের বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।মেয়ের বাবা বলেন, ‘ছামছার আলী নামে এক ব্যক্তি জানান, ধামেরহাটের মাসুদের কাছে তাঁর মেয়ে আটক আছে। চার হাজার টাকা এবং স্ট্যাম্পে স্বাক্ষর করলেই তারা মেয়েকে ফেরত দেবে। এ কথা শোনার পর আমি মাসুদের বাড়িতে যাই। এ সময় মাসুদ বলেন, “আমার খোঁজে মেয়ে রয়েছে। স্ট্যাম্পে লিখিত এবং টাকা দিলেই মেয়েকে ফেরত দেওয়া হবে।” এ কথা শুনে আমি স্ট্যাম্প আনার জন্য রওনা হলে মেয়ে জানালা দিয়ে আমাকে দেখতে পেয়ে বাবা বলে চিৎকার করে। পরে স্থানীয় লোকজনসহ পুলিশ নিয়ে মেয়েকে উদ্ধার করি।’ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন বলেন, ‘সংবাদ পাওয়ার পর আমরা মেয়েটিকে উদ্ধার করি। এ ব্যাপারে পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আনোয়ার ও আশরাফুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’