প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গাবতলী এলাকায় সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে সাদাপোশাকের পুলিশের একটি বিশেষ দল তাদের আটক করে। পুলিশ তাদের কাছ থেকে এএসআই ইব্রাহিমের ও দুর্বৃত্তদের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করেছে।
আটক দুজন হলো শিরগ্রামের রাশেদ আয়াতুল্লাহ (১৪) ও পাশের বিলঝলমল গ্রামের রিপন মোল্যা (১৩)। আয়াতুল্লাহ উপজেলার পারলা মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন জেএসসি পরীক্ষার্থী ও রিপন সপ্তম শ্রেণির ছাত্র। তাদের আটকের বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।