মুঠোফোনে অন্তরঙ্গ মুহূর্ত ধারণের কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে নবম শ্রেণীর ছাত্রী হাসি আক্তারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হওয়া হাসনাইন মো. সুস্মিত দুজনের অন্তরঙ্গ মুহূর্ত মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণের কথা স্বীকার করেছেন। গত বুধবার সুস্মিত কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এই স্বীকারোক্তি দেন।
সুস্মিত (১৯) ও হাসি ভৈরব পৌর শহরের দড়ি চণ্ডীবের মহল্লার বাসিন্দা। দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হাসির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। গত সোমবার রাতে সে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার জানান, জবানবন্দিতে সুস্মিত বলেন, হাসি ছিল তাঁর বোনের বান্ধবী। হাসি সপ্তম শ্রেণীতে পড়ার সময় তাঁর সঙ্গে প্রেম হয়। তাঁরা পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে দেখা করতেন।