মুঠোফোনে অশ্লীল ছবি তোলায় কাউন্সিলর জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের বড়গাছা মহল্লায় এক কিশোরীর অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার নাটোর পৌরসভার কাউন্সিলর শেখ রুবেলকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ রুবেল মুখ্য বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত পুলিশ তাঁকে নাটোর কারাগারে পাঠিয়ে দেন।
ওই আদালতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোন্নাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেখ রুবেল ওই মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।