মুঠোফোনে অশ্লীল ছবি দেওয়ার দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অশ্লীল ছবি ও ভিডিওচিত্র মুঠোফোন সেটের মেমোরি কার্ডে দেওয়ার (লোড) দায়ে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাঁকে এ দণ্ড দেন।দণ্ড পাওয়া ব্যবসায়ীর নাম কমলেশ হাওলাদার (৩৩)। তিনি কোটালীপাড়া উপজেলার আমবাড়ী গ্রামের কালিপদ হাওলাদারের ছেলে।কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবাশাইল বাজারে কমলেশ হাওলাদার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান কমলেশ কম্পিউটার সেন্টারে মুঠোফোনের মেমোরি কার্ডে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র দিচ্ছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।