মুঠোফোনে অশ্লীল ছবি ভরার দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল স্টুডিও থেকে মুঠোফোনে অশ্লীল ছবি ভরে দেওয়ার (লোড) সময় খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গত বৃহস্পতিবার বিকেলে দুজন স্টুডিওমালিককে এক মাস করে কারাদণ্ড ও জরিমানা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাতলা বাজারের সুমাইয়া ডিজিটাল স্টুডিওতে মুঠোফোনে অশ্লীল ছবি ভরার সময় স্টুডিওর মালিক বশিরুজ্জামানকে হাতেনাতে ধরে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর কিছুক্ষণ পর একই বাজারের জয়শ্রী স্টুডিওতে একই অভিযোগ প্রমাণিত হওয়ায় স্টুডিওর মালিক পিনাক মজুমদারকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও গাউছুল আজম বলেন, সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯১৮ দণ্ডবিধির ২৯২ ধারায় তাঁদের জেল-জরিমানা করা হয়েছে।