মুঠোফোনে আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য ৩০ সেপ্টেম্বর থেকে মুঠোফোনে আবেদন করা যাবে। টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে মেসেজের মাধ্যমে এই আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিতদের তালিকা ২৫ অক্টোবর প্রকাশ করা হবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর। ভর্তি পরীক্ষা হবে আগামী ৪ নভেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ১১ নভেম্বর। এবার ‘ক’ বিভাগের জন্য ৪৫০ টাকা এবং ‘খ’ বিভাগের জন্য ৫৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউন লোড করে নির্ধারিত ফি সোনালী ব্যাংক চুয়েট শাখায় পরিশোধ করে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।