মুঠোফোনে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাইয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার তাঁকে এ দণ্ড দেন।দণ্ড পাওয়া যুবকের নাম শরিফুল ইসলাম (৩৪)। তিনি জয়পুরহাট শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত এবং তাঁর দুটি সন্তান আছে। ওই গৃহবধূ জানান, দীর্ঘদিন ধরে শরিফুল তাঁকে উত্ত্যক্ত করছেন। বেশ কয়েকবার অনুরোধ করার পরও তিনি তাঁকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি টের পেয়ে তাঁর স্বামী তাঁকে তালাক দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শরিফুলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গতকাল মুঠোফোনে কালাই উপজেলা পরিষদসংলগ্ন শহীদ মিনার চত্বরে আসতে বলেন। শরিফুল সেখানে এলে তিনি তাঁকে পুলিশের হাতে তুলে দেন।