মুঠোফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈরের মাটিকাটা রেলক্রসিং এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে সাদেকুুল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।থাকতেন পূর্ব চন্দ্রার বোর্ড মিল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ওই যুবক রেললাইনের ওপর দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। পেছন থেকে ছুটে আসা জয়দেবপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন ওই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত সাদেকুুলের পরনে চেক লুঙ্গি ও প্রিন্টের শার্ট ছিল।