মুঠোফোনে ডেকে নিয়ে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন করে ডেকে নিয়ে কালাম সরদার নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। মাদারীপুরের কালকিনি উপজেলার মৌলভীকান্দি গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই হাকিম সরদার জানান, ‘মঙ্গলবার দিবাগত রাত দুইটায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় খালেকের হাটে কালামকে নিয়ে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ ওর মুঠোফোন আসে। তখন সে আমাকে কোথায় যাবে তা না বলে চলে যায়। সকালে কালাই কাজির ভিটায় তার লাশ পাওয়া যায়।’পুলিশ সূত্রে জানা গেছে, কালাই কাজির ভিটায় লাশ পড়ে থাকতে দেখে গত বুধবার এলাকাবাসী পুলিশকে জানায়। রাত ১১টার দিকে কালকিনি থানার পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।