মুঠোফোনে প্রেম পরে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে প্রেম করার পরে ধর্ষণের শিকার হয়েছে মুন্সিগঞ্জের উত্তর কুড়মিরা গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রী। তাকে লালমনিরহাট সদর উপজেলার আইড় খামার গ্রাম থেকে গত বুধবার বিকেলে পুলিশ উদ্ধার করেছে।ধর্ষণের শিকার ওই ছাত্রী বুধবার রাতে লালমনিরহাট সদর থানায় প্রেমিক এনামুল হক ও তাঁর ভাই নাজমুল হকের বিরুদ্ধে মামলা করেছে।পুলিশ এনামুল হককে লালমনিরহাট সদর উপজেলার শিবরাম গ্রাম থেকে ও তার বড় ভাই নাজমুল হককে কাশিপুর গ্রাম থেকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে।সদর থানার পুলিশ জানায়, মুঠোফোনে প্রেমে পড়া ওই ছাত্রী ১ মার্চ মুুন্সিগঞ্জের উত্তর কুড়মিরা গ্রাম থেকে লালমনিরহাটের বড়বাড়ীতে এনামুল হকের কাছে আসে। এরপর এনামুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক তার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে। একপর্যায়ে নাজমুল হক বিষয়টি আঁচ করতে পেরে সেও তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার মেয়েটি পরে আইড় খামার গ্রামের আমিনুলের বাড়িতে আশ্রয় নিলে ঘটনা জানাজানি হয়।