মুঠোফোনে ব্যস্ত, প্রাণ গেল ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মুঠোফোনে কথা বলার সময় অসাবধানতায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন আবদুর রহিম (৪৫) নামের এক ব্যবসায়ী। গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আবদুর রহিম শহরের বাবুরাইল এলাকার আবদুস সামাদের ছেলে।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন শহরের ২ নম্বর রেলগেট এলাকার কাপড় মার্কেটের সামনের রেললাইন দিয়ে যাচ্ছিল। এ সময় ওই এলাকার কাটা কাপড়ের ব্যবসায়ী আবদুর রহিম রেললাইনের পাশেই দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। ট্রেন চলে এলেও মুঠোফোনে কথা বলতে থাকায় তিনি সরে যাননি। স্বাভাবিক গতিতে চলা ট্রেনটিতে কাটা পড়েন তিনি।