মুঠোফোনে ব্যস্ত ছিলেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রংপুর থেকে বাস ছাড়ার পর থেকেই চলন্ত গাড়িতে মুঠোফোনে ঘন ঘন কথা বলছিলেন চালক। যাত্রীরা নিষেধ করলেও চালক তা শোনেননি। মুঠোফোনে বিভোর হয়েই তিনি বাস চালাচ্ছিলেন। বগুড়ার বনানী মোড় অতিক্রমের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাস ও ট্রাক মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।’গত রোববার রংপুর থেকে ঢাকাগামী এসআর প্লাস পরিবহনের যাত্রী গাইবান্ধার কামরুন নাহার বেগম চালককে দায়ী করে কথাগুলো বলছিলেন। কামরুন নাহারের মতো বাসের বেশ কয়েকজন যাত্রী চালকের মুঠোফোনে কথা বলার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। রোববার বিকেলে ঢাকা-দিনাজপুর মহাসড়কে বগুড়ার বনানী এলাকায় ওই দুর্ঘটনায় ছয়জন নিহত হয়, আহত হয় কমপক্ষে ২১ জন।বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, চলন্ত গাড়িতে চালক মুঠোফোনে কথা বলতে ব্যস্ত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা বন্ধ করতে মহাসড়কে ট্রাফিক পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।