মুঠোফোনে ভর্তি এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুঠোফোনে প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে। ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়ার পুরোটাই মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেই করা যাবে। গত বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়।আগামী সেপ্টেম্বর মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। একাডেমিক কাউন্সিলের সভায় চলতি শিক্ষাবর্ষে চারটি অনুষদের ২৮টি বিভাগের আসন সংখ্যা গতবারের চেয়ে ৪৫টি বাড়িয়ে দুই হাজার ৬৩৫টি করার সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের হয়রানি কমাতে ও ফরম-বাণিজ্য বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ খুদে বার্তার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে মুঠোফোন কোম্পানি টেলিটকের সঙ্গে আলোচনা হয়েছে।মুঠোফোনে যেভাবে আবেদন: মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আবেদন করতে একটি টেলিটকের প্রিপেইড সংযোগ লাগবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লধমধহহধঃয লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে এইচএসসি পাসের সাল লিখে আরও একটি স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের ‘কি ওয়ার্ড’ লিখে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।খুদে বার্তার তথ্যগুলো সঠিক হলে একটি ফিরতি খুদে বার্তা আসবে। এতে আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি পিন নম্বর জানিয়ে শিক্ষার্থীর সম্মতি চাওয়া হবে। এ সময় ১৬২২২ নম্বরে আরেকটি খুদে বার্তা পাঠিয়ে সম্মতি জানাতে হবে।সম্মতি জানাতে প্রথমে লধমধহহধঃয লিখে স্পেস দিয়ে ুবং লিখে স্পেস দিয়ে পিন লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের একটি মুঠোফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। আবেদনকারীর যোগাযোগের নম্বরটি নিজের ব্যবহূত যেকোনো অপারেটরের হতে পারে। সম্মতি জানিয়ে খুদে বার্তা পাঠালে আবেদনকারীর টেলিটকের মুঠোফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে রাখা হবে। এ সময় একটি ফিরতি খুদে বার্তায় আবেদনকারীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীকে শুধু দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুঠোফোনের মাধ্যমে সফলভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে।