মুঠোফোনে ভর্তি প্রক্রিয়া আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সে ভর্তিপ্রক্রিয়া আজ রোববার শুরু হচ্ছে। শিক্ষার্থীরা এবার টেলিটকের প্রিপেইড সংযোগসহ মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ অক্টোবর।প্রশাসন জানায়, চলতি শিক্ষাবর্ষে চারটি অনুষদের ২৮টি বিভাগে মোট দুই হাজার ৬৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আবেদনের জন্য সার্ভিস চার্জসহ প্রতি ইউনিটে ফি লাগবে ৩৩০ টাকা। আজ রোববার থেকে ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা মুঠোফোনে আবেদন করা যাবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় জানায়, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২৯ অক্টোবর, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২৬ নভেম্বর এবং সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।মুঠোফোনে আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময়, আসনবিন্যাস খুদে বার্তার মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। শুধু ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র ও একটি ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে।ভর্তি পরীক্ষার যোগ্যতা, মুঠোফোনে আবেদন করার পদ্ধতিসহ বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd-‰। এ ছাড়া ০১৫৫৫৫৫৫০১৩ বা ০১৫৫৫৫৫৫০১৪ হটলাইনে ফোন করে তথ্যাদি জানা যাবে।