মুঠোফোনেই জানা যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন ভোটার কোন কেন্দ্রে ভোট দিতে যাবেন, তাঁর ক্রমিক নম্বর কত, তা তিনি মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়েই জানতে পারবেন।
রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটাররা মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে ID লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর লিখবেন। এরপর ২২৩৩ নম্বরে পাঠিয়ে দেবেন। যাঁদের পরিচয়পত্র ১৩ ডিজিটের, তাঁরা ID লিখে স্পেস দিয়ে চার ডিজিটের জন্ম সালের সঙ্গে ১৩ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ২২৩৩ নম্বরে পাঠাবেন। ফিরতি বার্তায় ভোটারের নাম, ক্রমিক নম্বর, কেন্দ্র ও এলাকা জানতে পারবেন।